শেকৃবিতে মেসির গ্রাফিতি উন্মোচন, জন্মদিন উদযাপন
লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) হলের দেয়ালে অঙ্কিত মেসির বৃহদাকার গ্রাফিতি উন্মোচন ও কেকে কেটে জন্মদিন উদযাপন করেছে আর্জেন্টাইন সমর্থক শিক্ষার্থীরা। বুধবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন হলের দেয়ালে অঙ্কিত মেসির বৃহদাকার গ্রাফিতি উন্মোচন করা হয়। পরে তার জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করেন আর্জেন্টাইন সমর্থক শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন সহ অন্যান্য শিক্ষকরা। আর্জেন্টাইন সমর্থকদের উদ্যোগে নির্মিত গ্রাফিতিতে ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ের পর বিশ্বকাপ ট্রফি হাতে মেসির স্মরণীয় মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিতি উন্মোচনের সময় উপস্থিত সমর্থকরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রিয় ফুটবল তারকার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন। আয়োজকরা জানান, বিশ্ব ফুটবলে মেসির অসামান্য অবদান এবং কোটি ভক্তের আবেগের প্রতীক হিসেবে এ আয়োজন করা হয়েছে। তাদের মতে, এই গ্রাফিতি শুধু একজন ফুটবলারের প্রতি শ্রদ্ধা নয়, বরং খেলাধুলা ও শিল্পচর্চার সমন্বিত প্রকাশ। এমডিএস্এ/এমআইএইচএস
লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) হলের দেয়ালে অঙ্কিত মেসির বৃহদাকার গ্রাফিতি উন্মোচন ও কেকে কেটে জন্মদিন উদযাপন করেছে আর্জেন্টাইন সমর্থক শিক্ষার্থীরা।
বুধবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন হলের দেয়ালে অঙ্কিত মেসির বৃহদাকার গ্রাফিতি উন্মোচন করা হয়। পরে তার জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করেন আর্জেন্টাইন সমর্থক শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন সহ অন্যান্য শিক্ষকরা।
আর্জেন্টাইন সমর্থকদের উদ্যোগে নির্মিত গ্রাফিতিতে ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ের পর বিশ্বকাপ ট্রফি হাতে মেসির স্মরণীয় মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিতি উন্মোচনের সময় উপস্থিত সমর্থকরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রিয় ফুটবল তারকার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, বিশ্ব ফুটবলে মেসির অসামান্য অবদান এবং কোটি ভক্তের আবেগের প্রতীক হিসেবে এ আয়োজন করা হয়েছে। তাদের মতে, এই গ্রাফিতি শুধু একজন ফুটবলারের প্রতি শ্রদ্ধা নয়, বরং খেলাধুলা ও শিল্পচর্চার সমন্বিত প্রকাশ।
এমডিএস্এ/এমআইএইচএস
What's Your Reaction?