শেখ হাসিনার সন্তানদের রাজনীতি প্রসঙ্গ, তারেক রহমানের স্পষ্ট বার্তা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কি না—এ প্রশ্নে তারেক রহমান বলেন, “যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে।” এসময় তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেন। জানানো হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারছে না। জুলাই ২০২৪-এর অভ্যুত্থানের পর দলটি কার্যত রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে চীনের বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেতে পারে।” এর আগে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশ অন্তর্বর্তীক

শেখ হাসিনার সন্তানদের রাজনীতি প্রসঙ্গ, তারেক রহমানের স্পষ্ট বার্তা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কি না—এ প্রশ্নে তারেক রহমান বলেন, “যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে।”

এসময় তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেন। জানানো হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারছে না। জুলাই ২০২৪-এর অভ্যুত্থানের পর দলটি কার্যত রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে চীনের বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেতে পারে।”

এর আগে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ভারতে অবস্থানরত তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের শিকার হয়েছেন, এবং তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow