শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের আবেদন

রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষের ডিসচার্জ বা অব্যাহতির আবেদনের শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় প্রসিকিউটর জহিরুল আমিন, মামুনুর রশিদ, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম, শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সুলতান মাহমুদ। এ মামলায় আট আসামির মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাদেরকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। দণ্ডিত ও পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু

শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের আবেদন

রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ।

শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষের ডিসচার্জ বা অব্যাহতির আবেদনের শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় প্রসিকিউটর জহিরুল আমিন, মামুনুর রশিদ, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম, শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সুলতান মাহমুদ।

এ মামলায় আট আসামির মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাদেরকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

দণ্ডিত ও পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও সাবেক যুগ্ম কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন পলাতক।

এই আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়ি নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটকে রেখে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াট ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যরা গুলি করে হত্যা করেন। পরে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তাঁরা প্রচার করেন।

চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। গত ৮ মার্চ এ মামলায় পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত (স্টেট ডিফেন্স) নিয়োগ দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।

এফএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow