শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেত্রী নিলোফার চৌধুরী মনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে আসুক, বিএনপি এটাই চায়। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জামালপুর শহরের বাগের হাটা এলাকায় বৃক্ষরোপণ শেষে তিনি এ কথা বলেন। নিলোফার চৌধুরী মনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনের আওতায় থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। আদালতে যে রায় হবে, বিএনপি ও সবাইকে সেটি মেনে নিতে হবে। বিএনপি প্রতিশোধে বিশ্বাস করে না, আইনের শাসন ও বিচারে বিশ্বাস করে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে এই দেশে ফেরত আনার জন্য ইন্টেরিম সরকারও চেয়েছিলেন, এই সরকারও চাচ্ছেন। চিঠিপত্র চালাচালি হচ্ছে, আপনারা দেখেছেন, শুনছেন প্রতিদিন। তিনি আসুক, আমরা তো এটাই চাই, বিএনপি তো এটাই চায়। আরও পড়ুন শ্রেণিকক্ষ সংকট, শহীদ মিনারের বেদিতেই চলে পাঠদান তিনি আরও বলেন, যেকোনো নাশকতার মোকাবিলা করার জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত আছে। বিএনপি সবসময় বিএনপির জন্মলগ্ন থেকে অন্যায়ের প্রতিবাদ করে এসেছে আর নাশকতার প্রতিরোধ তো অবশ্যই করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন,
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেত্রী নিলোফার চৌধুরী মনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে আসুক, বিএনপি এটাই চায়। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জামালপুর শহরের বাগের হাটা এলাকায় বৃক্ষরোপণ শেষে তিনি এ কথা বলেন।
নিলোফার চৌধুরী মনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনের আওতায় থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। আদালতে যে রায় হবে, বিএনপি ও সবাইকে সেটি মেনে নিতে হবে। বিএনপি প্রতিশোধে বিশ্বাস করে না, আইনের শাসন ও বিচারে বিশ্বাস করে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে এই দেশে ফেরত আনার জন্য ইন্টেরিম সরকারও চেয়েছিলেন, এই সরকারও চাচ্ছেন। চিঠিপত্র চালাচালি হচ্ছে, আপনারা দেখেছেন, শুনছেন প্রতিদিন। তিনি আসুক, আমরা তো এটাই চাই, বিএনপি তো এটাই চায়।
তিনি আরও বলেন, যেকোনো নাশকতার মোকাবিলা করার জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত আছে। বিএনপি সবসময় বিএনপির জন্মলগ্ন থেকে অন্যায়ের প্রতিবাদ করে এসেছে আর নাশকতার প্রতিরোধ তো অবশ্যই করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী, তাদেরকে আমরা বাতিল করতে পারব না, বন্ধ করতে পারব না। আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে হবে, বুঝাতে হবে এবং সেটার একটা চুক্তি হবে, আলোচনা হবে।
হৃদয় আহমেদ/এনএইচআর/এএসএম
What's Your Reaction?
