শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

শেরপুরের ঝিনাইগাতির ঘটনায় সংশ্লিষ্ট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আখতার আহমেদ বলেন, ‘বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে। আমাদের আচরণ বিধিতে একটা বিধান রাখা হয়েছে যে, যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন প্রার্থীরা। কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এর আগে বুধবার ঝিনাইগাতিতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। প্রথমবারের মতো রিটার্নিং কর্মকর্তার আয়োজনে এক মঞ্চে বিভিন্ন দলের প্রার্থীদের এনে ভোটের প্রচারের ব্যবস্থার আইন করে ইসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow