শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ হাসমত আলী হাসু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত হাসমত আলী হাসু ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসমত আলী হাসুর বাড়িতে তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এই ঘটনায় গ্রেপ্তার আসামী হাসমত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ হাসমত আলী হাসু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত হাসমত আলী হাসু ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসমত আলী হাসুর বাড়িতে তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এই ঘটনায় গ্রেপ্তার আসামী হাসমত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow