শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী মাঠে ঘাস খাওয়া অবস্থায় সেচ লাইনের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫টি গরু মারা গেছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাপাশিয়া মাঠে ঘাস খাওয়ার জন্য গরু চড়াতে দেন একই গ্রামের কৃষক আজগর আলী, শাহাদত হোসেন, আলম মিয়া ও আব্দুল আওয়াল। তাদের ৫টি গরু মাঠে ঘাস খাওয়ার সময় একই এলাকার হাশমত আলীর সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে প্রথমে একটি গরু জড়িয়ে পড়ে যায়। এ ঘটনা দেখে স্থানীয় হাফিজুর রহমান দৌড়ে কাছে গেলে ততক্ষণে আরও ৪টি গরু বিদ্যুতায়িত হয়ে কাদায় লুটিয়ে পড়ে। একপর্যায়ে গরুগুলো মারা যায়। অভিযোগ রয়েছে, আবাসিক সংযোগ নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবৈধভাবে ওই সেচপাম্প পরিচালনা করছেন হাশমত। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow