শেষ কবে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা?

আবারও আলোচনায় আর্জেন্টিনা-পাকিস্তানের ফুটবল ম্যাচ। ফুটবল উন্নয়নের অংশ হিসেবেই পাকিস্তান-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রচারিত খবরে জানা গেছে। জিও সুপার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক হয়েছে।  যদি প্রস্তাবিত প্রীতি ম্যাচটি (আর্জেন্টিনা-পাকিস্তান) চূড়ান্ত হয়, সেক্ষেত্রে ম্যাচটি ফুটবল বিশ্বকাপের পর হতে পারে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। তবে শেষ পর্যন্ত ম্যাচটি যদি হয় তাহলে দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। এর আগে ফুটবল ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আর্জেন্টিনা। ১৯৮৪ সালে মারদেকা টুর্নামেন্টের ম্যাচটিতে পাকিস্তান হেরেছিল ২-১ গোলে। এবার ফুরোতে যাচ্ছে ৪২ বছরের অপেক্ষা। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই মুখোমুখি হতে পারে এই দুই দল। আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে কোচিংয়ের মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ও একটি সম্ভাব্য প্রীতি ম্যাচসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভি

শেষ কবে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা?
আবারও আলোচনায় আর্জেন্টিনা-পাকিস্তানের ফুটবল ম্যাচ। ফুটবল উন্নয়নের অংশ হিসেবেই পাকিস্তান-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রচারিত খবরে জানা গেছে। জিও সুপার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক হয়েছে।  যদি প্রস্তাবিত প্রীতি ম্যাচটি (আর্জেন্টিনা-পাকিস্তান) চূড়ান্ত হয়, সেক্ষেত্রে ম্যাচটি ফুটবল বিশ্বকাপের পর হতে পারে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। তবে শেষ পর্যন্ত ম্যাচটি যদি হয় তাহলে দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। এর আগে ফুটবল ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আর্জেন্টিনা। ১৯৮৪ সালে মারদেকা টুর্নামেন্টের ম্যাচটিতে পাকিস্তান হেরেছিল ২-১ গোলে। এবার ফুরোতে যাচ্ছে ৪২ বছরের অপেক্ষা। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই মুখোমুখি হতে পারে এই দুই দল। আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে কোচিংয়ের মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ও একটি সম্ভাব্য প্রীতি ম্যাচসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত হাসান আফজাল খান সভাপতিত্ব করেছেন। পিএফএফ প্রেসিডেন্ট সৈয়দ মহসিন গিলানি, এএফএর বিপণন পরিচালক ফ্রান্সিস্কো লেমিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow