শেষ দুই ওভারে ৫ উইকেট খুইয়েও ১৯০ রানের পুঁজি পাকিস্তানের

শেষ দুই ওভারে পাকিস্তান উইকেট হারিয়েছে ৫টি। রানও উঠেছে মোটে ১৭। তারপরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সাহিবজাদা ফারহানের হাফসেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ১৯০ রানের পুঁজি দাঁড় করিয়েছে পাকিস্তান। কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। সাইম আইয়ুব আর সাহিবজাদা ফারহান ওপেনিংয়ে ৩১ বলে গড়েন ৫৪ রানের জুটি। সাইম ১৭ বলে ১৯ করে ফিরলেও ফিফটি তুলে নিতে ভুল করেননি ফারহান। অধিনায়ক সালমান আগা করেন মাত্র ১। এরপর বাবর আজম হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। ৩২ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৬ রানে থামেন বাবর। ২৭ বলে ফিফটি করা ফারহান তার ইনিংসটাকে বড় করেছেন। ৪১ বলে ৭৩ রান করেন এই ওপেনার, যে ইনিংসে ৬টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার। এরপর ক্রিজে এসে ঝড় তোলেন শাদাব খান। ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১২ বলেই ৩০ রান করে ফেলেন এই অলরাউন্ডার। এরপর বেশ কয়েকটি উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে ৪ বলে ৯ করেন শাহিন শাহ আফ্রিদি। যুক্তরাষ্ট্রের পেসার শাডলে ফন শালকউইক ২৫ রান খরচায় নেন ৪টি উইকেট। এমএমআর

শেষ দুই ওভারে ৫ উইকেট খুইয়েও ১৯০ রানের পুঁজি পাকিস্তানের

শেষ দুই ওভারে পাকিস্তান উইকেট হারিয়েছে ৫টি। রানও উঠেছে মোটে ১৭। তারপরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সাহিবজাদা ফারহানের হাফসেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ১৯০ রানের পুঁজি দাঁড় করিয়েছে পাকিস্তান।

কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। সাইম আইয়ুব আর সাহিবজাদা ফারহান ওপেনিংয়ে ৩১ বলে গড়েন ৫৪ রানের জুটি। সাইম ১৭ বলে ১৯ করে ফিরলেও ফিফটি তুলে নিতে ভুল করেননি ফারহান।

অধিনায়ক সালমান আগা করেন মাত্র ১। এরপর বাবর আজম হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। ৩২ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৬ রানে থামেন বাবর।

২৭ বলে ফিফটি করা ফারহান তার ইনিংসটাকে বড় করেছেন। ৪১ বলে ৭৩ রান করেন এই ওপেনার, যে ইনিংসে ৬টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার।

এরপর ক্রিজে এসে ঝড় তোলেন শাদাব খান। ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১২ বলেই ৩০ রান করে ফেলেন এই অলরাউন্ডার। এরপর বেশ কয়েকটি উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে ৪ বলে ৯ করেন শাহিন শাহ আফ্রিদি।

যুক্তরাষ্ট্রের পেসার শাডলে ফন শালকউইক ২৫ রান খরচায় নেন ৪টি উইকেট।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow