শেষ মুহুর্তে যে পরিবর্তন করে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
একদম শেষ মুহুর্তে স্কোয়াডে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তার বদলি হিসেবে বেন লিস্টারকে দলে নিয়েই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। অকল্যান্ড এসেসের বাঁহাতি এই পেসার দলে ফিরলেন ২ বছরেরও বেশি সময় পর। ক্লার্ক চোট পান নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ডান হাতের আঙুলের এই চোটে বাংলাদেশ সফরই শেষ হয়ে গেল তার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছে না বেন সিয়ার্স। পিএসএলে রাওয়ালপিন্ডি পিন্ডিজের সাথে চুক্তি হওয়ায় এনওসি নিয়ে সেদিকেই ছুটছেন তিনি। একই দলে আছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। সিয়ার্স অবশ্য টি-টোয়েন্টি সিরিজে খেলবেন কিউইদের হয়ে। নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। দুই সিরিজেই ব্যবহার করা হবে কোকাবুরা টার্ফ সাদা বল। আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে কিউইরা। ১৭ এবং ২০ এপ্রিল ঢাকার মিরপুরে প্রথম দুই ওয়ানডে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে। ২৭ এপ্রিল সেখানেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্
একদম শেষ মুহুর্তে স্কোয়াডে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তার বদলি হিসেবে বেন লিস্টারকে দলে নিয়েই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।
অকল্যান্ড এসেসের বাঁহাতি এই পেসার দলে ফিরলেন ২ বছরেরও বেশি সময় পর। ক্লার্ক চোট পান নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ডান হাতের আঙুলের এই চোটে বাংলাদেশ সফরই শেষ হয়ে গেল তার।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছে না বেন সিয়ার্স। পিএসএলে রাওয়ালপিন্ডি পিন্ডিজের সাথে চুক্তি হওয়ায় এনওসি নিয়ে সেদিকেই ছুটছেন তিনি। একই দলে আছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। সিয়ার্স অবশ্য টি-টোয়েন্টি সিরিজে খেলবেন কিউইদের হয়ে।
নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। দুই সিরিজেই ব্যবহার করা হবে কোকাবুরা টার্ফ সাদা বল।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে কিউইরা। ১৭ এবং ২০ এপ্রিল ঢাকার মিরপুরে প্রথম দুই ওয়ানডে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে। ২৭ এপ্রিল সেখানেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ঢাকায় ফিরবে দুই দল। ২ মে তৃতীয় টি-টোয়েন্টি মিরপুরে। সিরিজ শেষে ২ মে বাংলাদেশ ছেড়ে দেশে ফিরে যাবে কিউইরা।
নিউজিল্যান্ড স্কোয়াড :
ওয়ানডে : টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
টি-টোয়েন্টি : টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
What's Your Reaction?