শেষ মুহূর্তে এসে মিশরকে জার্সি পরিবর্তন করতে বললো ফিফা

বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের মাঝেই নানা ঘটনার অবতারণা হচ্ছে ফুটবলকে ঘিরে। রাজনৈতিক বার্তার অভিযোগ এনে হাইতির জার্সিকে ইতোমধ্যে পরিবর্তন করতে বলেছে ফিফা। হাইতিও ফিফার অনুরোধে জার্সি পাল্টাতে একমত হয়েছে। এবার মিশরের জার্সিকেও পরিবর্তন করতে বললো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এবার কারণ ভিন্ন। মূলত মিশরের জার্সিতে সাতটি তারকা থাকার কারণে আপত্তি দেখিয়েছে ফিফা। ফিফার গাইডলাইন অনুযায়ী, বিশ্বকাপের মঞ্চে কেবল চ্যাম্পিয়ন দলই তারকাসহ জার্সি পরতে পারবে। মিশরের জার্সির লোগোর উপরে সাতটি তারকা রয়েছে। মূলত মিশর আফ্রিকান নেশন্স কাপ জয়লাভ করেছে সাতবার। সে কারণেই জার্সিতে তারা সাতটি তারকা ব্যবহার করে থাকে। এছাড়া জার্সির পেছনে প্রাথমিকভাবে খেলোয়াড়দের নাম সোনালি রঙে দিয়েছিল। ফিফা অনুরোধ জানিয়েছে, এটি গাইডলাইন অনুযায়ী সাদা রঙে দিতে। গ্রুপ \'জি\'-তে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মিশর। আরআর/এমএমআর

শেষ মুহূর্তে এসে মিশরকে জার্সি পরিবর্তন করতে বললো ফিফা

বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের মাঝেই নানা ঘটনার অবতারণা হচ্ছে ফুটবলকে ঘিরে। রাজনৈতিক বার্তার অভিযোগ এনে হাইতির জার্সিকে ইতোমধ্যে পরিবর্তন করতে বলেছে ফিফা। হাইতিও ফিফার অনুরোধে জার্সি পাল্টাতে একমত হয়েছে। এবার মিশরের জার্সিকেও পরিবর্তন করতে বললো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এবার কারণ ভিন্ন।

মূলত মিশরের জার্সিতে সাতটি তারকা থাকার কারণে আপত্তি দেখিয়েছে ফিফা। ফিফার গাইডলাইন অনুযায়ী, বিশ্বকাপের মঞ্চে কেবল চ্যাম্পিয়ন দলই তারকাসহ জার্সি পরতে পারবে।

মিশরের জার্সির লোগোর উপরে সাতটি তারকা রয়েছে। মূলত মিশর আফ্রিকান নেশন্স কাপ জয়লাভ করেছে সাতবার। সে কারণেই জার্সিতে তারা সাতটি তারকা ব্যবহার করে থাকে।

এছাড়া জার্সির পেছনে প্রাথমিকভাবে খেলোয়াড়দের নাম সোনালি রঙে দিয়েছিল। ফিফা অনুরোধ জানিয়েছে, এটি গাইডলাইন অনুযায়ী সাদা রঙে দিতে। গ্রুপ 'জি'-তে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মিশর।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow