শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ জালাল উদ্দিনকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন। ফলে দলটির (ট্রাক মার্কা) নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন। রোববার (৮ জানুয়ারি) মতলবের লুধুয়া জালাল উদ্দিনের বাড়িতে যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন গোলাফ হোসেন। এ সময় স্থানীয় গণঅধিকার ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বৃহত্তর ঐক্য অপরিহার্য। সেই বিবেচনায় আমি দলীয় সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিনকে সমর্থন দিয়ে ও তার পক্ষে কাজ করার অঙ্গীকার করে নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করার অঙ্গীকার করেন। সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, গণঅধিকার পরিষদ এবং বিএনপির

শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ জালাল উদ্দিনকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন। ফলে দলটির (ট্রাক মার্কা) নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

রোববার (৮ জানুয়ারি) মতলবের লুধুয়া জালাল উদ্দিনের বাড়িতে যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন গোলাফ হোসেন।

এ সময় স্থানীয় গণঅধিকার ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বৃহত্তর ঐক্য অপরিহার্য। সেই বিবেচনায় আমি দলীয় সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিনকে সমর্থন দিয়ে ও তার পক্ষে কাজ করার অঙ্গীকার করে নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, গণঅধিকার পরিষদ এবং বিএনপির একসঙ্গে পথচলা মতলবের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।

ড. জালাল আরও বলেন, এ সমর্থন চাঁদপুর-২ আসনে বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করব। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow