শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল হাসান তানজীম এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সম্মেলন করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল হাসান তানজীম। তিনি বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন।  নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রবিউল হাসান তানজিম কালবেলাকে বলেন, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সমঝোতা রয়েছে। তাই ভোট থেকে সরে দাঁড়ালাম। এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শাহ্ আলম, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, সহসভাপতি জি এম ওসমান, মো. সোয়েব, ডা. মো. ইউসুফ, ফটিকছড়ি উপজেলার সভাপতি সালমান সোলাইমান, গণঅধিকার পরিষদ নেতা আবু দাউদ, সাদেক চৌধুরী, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুল হাসান ইমন, রেজাউল হাসান জুনায়েদ ও বিএনপি নেতা মিহির চক্রবর্তী, শাহজাদা সৈয়দ ওমর ফারুক মাইজভ

শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল হাসান তানজীম এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সম্মেলন করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল হাসান তানজীম। তিনি বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন। 

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রবিউল হাসান তানজিম কালবেলাকে বলেন, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সমঝোতা রয়েছে। তাই ভোট থেকে সরে দাঁড়ালাম।

এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শাহ্ আলম, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, সহসভাপতি জি এম ওসমান, মো. সোয়েব, ডা. মো. ইউসুফ, ফটিকছড়ি উপজেলার সভাপতি সালমান সোলাইমান, গণঅধিকার পরিষদ নেতা আবু দাউদ, সাদেক চৌধুরী, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুল হাসান ইমন, রেজাউল হাসান জুনায়েদ ও বিএনপি নেতা মিহির চক্রবর্তী, শাহজাদা সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারী, নাছির উদ্দীন চৌধুরীসহ নেতারা।

অন্যদিকে, গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহমদ কবির করিম। 

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহমদ কবির করিম বলেন, বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় ভোট থেকে সরে দাঁড়িয়েছি। আশা করবো আমার নেতাকর্মী ও সমর্থক দাঁড়িপাল্লায় ভোট দিবেন। 

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার, উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু ও নায়েব আমির এড. ইসমাইল গণিসহ নেতারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow