শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল-নরওয়ের শুরুর একাদশ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার নরওয়ে। আধুনিক ফুটবলের দুই সেরা তারকা, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং নরওয়ের আরলিং হালান্ড মুখোমুখি হচ্ছেন শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে। প্রশ্ন একটাই আট বছর পর কি আবার কোয়ার্টার ফাইনালে ফিরবে ব্রাজিল, নাকি ইতিহাস গড়ে প্রথমবারের মতো শেষ আটে উঠবে নরওয়ে? যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। এর আগে গ্রুপ পর্বে টানা জয় পেয়েছিলো ইরাক ও সেনেগালের বিপক্ষে। দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ে এবার ব্রাজিলের জন্য বড় পরীক্ষাই হতে যাচ্ছে। আর ব্রাজিল গ্রুপ পর্বের মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে। গ্রুপের পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয়। সবশেষ সেই রাউন্ডে জাপানকে ২-১ গোলে হারিয়ে উঠেছে শেষ ষোলোতে। শেষ ষোলোতে মাঠে নামার আগে দুই দলই ঘোষণা করেছে তাদের শুরুর একাদশ। নরওয়ে একাদশ ওরইয়ান নিল্যান্ড, তোরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আইয়ার, তোরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফ, সান্দের বের্গে, প্যাট্রিক বের্গ,

শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল-নরওয়ের শুরুর একাদশ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার নরওয়ে। আধুনিক ফুটবলের দুই সেরা তারকা, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং নরওয়ের আরলিং হালান্ড মুখোমুখি হচ্ছেন শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে।

প্রশ্ন একটাই আট বছর পর কি আবার কোয়ার্টার ফাইনালে ফিরবে ব্রাজিল, নাকি ইতিহাস গড়ে প্রথমবারের মতো শেষ আটে উঠবে নরওয়ে?

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা নিশ্চিত করেছে নরওয়ে।

এর আগে গ্রুপ পর্বে টানা জয় পেয়েছিলো ইরাক ও সেনেগালের বিপক্ষে। দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ে এবার ব্রাজিলের জন্য বড় পরীক্ষাই হতে যাচ্ছে। আর ব্রাজিল গ্রুপ পর্বের মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে। গ্রুপের পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয়। সবশেষ সেই রাউন্ডে জাপানকে ২-১ গোলে হারিয়ে উঠেছে শেষ ষোলোতে।

শেষ ষোলোতে মাঠে নামার আগে দুই দলই ঘোষণা করেছে তাদের শুরুর একাদশ।

নরওয়ে একাদশ

ওরইয়ান নিল্যান্ড, তোরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আইয়ার, তোরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফ, সান্দের বের্গে, প্যাট্রিক বের্গ, মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার সোরলথ, আর্লিং হলান্ড, আন্তোনিও নুসা, জুলিয়ান রাইয়ারসন।

ব্রাজিল একাদশ

আলিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow