শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে জামাইয়ের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ির গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শফিকুল ইসলাম নামের এক জামাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার খংগুয়া গ্রামের আব্দুর রশিদের জামাতা।  স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শফিকুল ইসলাম ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বিকেলে শ্বশুরবাড়ির একটি আম গাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ার সময় অসতর্কতাবশত ওই বাঁশ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ বিভাগকে জানানো হলে তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয় আলিম উদ্দিন বলেন, শখ করে আম পাড়তে গিয়েছিলেন তিনি। তারপর শুনি এ ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ কালবেলাকে বলেন, ‘ঘটনার কথা শুনেছি। তবে নিহ

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে জামাইয়ের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ির গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শফিকুল ইসলাম নামের এক জামাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার খংগুয়া গ্রামের আব্দুর রশিদের জামাতা। 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শফিকুল ইসলাম ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বিকেলে শ্বশুরবাড়ির একটি আম গাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ার সময় অসতর্কতাবশত ওই বাঁশ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ বিভাগকে জানানো হলে তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

স্থানীয় আলিম উদ্দিন বলেন, শখ করে আম পাড়তে গিয়েছিলেন তিনি। তারপর শুনি এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ কালবেলাকে বলেন, ‘ঘটনার কথা শুনেছি। তবে নিহতের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow