শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় শ্যামল দত্তসহ তিন সাংবাদিককে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শ্যামল দত্ত, ছাড়া বাকি দুইজন হলেন, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। আগামী  ২৪ আগস্ট এই তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য বলা হয়েছে।  সোমবার (১৭ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। আর ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক। ২০১৩ সালোর ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের হত্যার ঘটনায় তথ্য আড়াল করার সংবাদ প্রকাশ ও অনুষ্ঠান করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। অন্য মামলায় গ্রেফতার আছেন শ্যামল দত্ত। এই তিন সাংবাদিকের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।  এফএইচ/এসএনআর

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় শ্যামল দত্তসহ তিন সাংবাদিককে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শ্যামল দত্ত, ছাড়া বাকি দুইজন হলেন, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।

আগামী  ২৪ আগস্ট এই তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য বলা হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। আর ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।

২০১৩ সালোর ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের হত্যার ঘটনায় তথ্য আড়াল করার সংবাদ প্রকাশ ও অনুষ্ঠান করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। অন্য মামলায় গ্রেফতার আছেন শ্যামল দত্ত। এই তিন সাংবাদিকের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। 

এফএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow