শ্রমিক কার্ড নয়, ফান্ডের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে

দেশে এ মুহূর্তে শ্রমিকদের জন্য কোনো কার্ড দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি জানিয়েছেন, শ্রমিক কল্যাণ ফান্ডের অর্থ যাতে সত্যিকার অর্থে শ্রমিকদের জন্য ব্যয় করা হয় তা নিশ্চিত করা হবে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। মাছুম মোস্তফা বলেন, ‘আপনার মাধ্যমে (স্পিকার) আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন এবং কৃষক কার্ড চালু করবেন। আমার প্রশ্ন হচ্ছে, শ্রমিক সমাজের জন্য শ্রমিক কার্ড চালুর কোনো পরিকল্পনা সরকারের আছে কি না?’ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ মুহূর্তে শ্রমিকদের জন্য কোনো কার্ড দেওয়ার পরিকল্পনা নেই। তবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সকল অর্থ আছে, শ্রমিকদের জন্য, শ্রমিক কল্যাণের জন্য- অবশ্যই সেই অর্থ সত্যিকারভাবে শ্রমিকদের জন্য ব্যয় করা হচ্ছে কি না আমরা সেটিকে অবশ্যই খোঁজখবর করবো।’ তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করার চেষ্টা করবো যে- সত্যিকার অর্থ যাতে সঠিকভাবে শ্রমিকদের কল্যাণের জন্যই ব্যয় করা হয়। আমাদের সরকারের এটি থাকবে অন্যতম প্রধান

শ্রমিক কার্ড নয়, ফান্ডের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে

দেশে এ মুহূর্তে শ্রমিকদের জন্য কোনো কার্ড দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি জানিয়েছেন, শ্রমিক কল্যাণ ফান্ডের অর্থ যাতে সত্যিকার অর্থে শ্রমিকদের জন্য ব্যয় করা হয় তা নিশ্চিত করা হবে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মাছুম মোস্তফা বলেন, ‘আপনার মাধ্যমে (স্পিকার) আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন এবং কৃষক কার্ড চালু করবেন। আমার প্রশ্ন হচ্ছে, শ্রমিক সমাজের জন্য শ্রমিক কার্ড চালুর কোনো পরিকল্পনা সরকারের আছে কি না?’

প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ মুহূর্তে শ্রমিকদের জন্য কোনো কার্ড দেওয়ার পরিকল্পনা নেই। তবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সকল অর্থ আছে, শ্রমিকদের জন্য, শ্রমিক কল্যাণের জন্য- অবশ্যই সেই অর্থ সত্যিকারভাবে শ্রমিকদের জন্য ব্যয় করা হচ্ছে কি না আমরা সেটিকে অবশ্যই খোঁজখবর করবো।’

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করার চেষ্টা করবো যে- সত্যিকার অর্থ যাতে সঠিকভাবে শ্রমিকদের কল্যাণের জন্যই ব্যয় করা হয়। আমাদের সরকারের এটি থাকবে অন্যতম প্রধান লক্ষ্য।’

ইএইচটি/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow