শ্রান্তি বিনোদন ভাতা নিয়ে স্বস্তিতে প্রাথমিকের শিক্ষকরা
শ্রান্তি বিনোদন ভাতা পেতে ২৩ মে (শনিবার) ছুটির দাবি জানিয়েছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর শিক্ষক নেতারা আবেদন করেন। তাদের দাবি পূরণ করেছে সরকার। ২৩ মে ছুটি পেয়েছেন তারা। এর ফলে তাদের শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার পথ সুগম হয়েছে। এতে খুশি প্রাথমিকের শিক্ষকরা। গত ২১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত ছিল। এতে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার বিষয়টি চরম অনিশ্চয়তায় পড়ে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ বলেন, শনিবারের ছুটি শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তিতে কাজে লাগতে পারে। শিক্ষকদের প্রাপ্য এ ভ
শ্রান্তি বিনোদন ভাতা পেতে ২৩ মে (শনিবার) ছুটির দাবি জানিয়েছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর শিক্ষক নেতারা আবেদন করেন। তাদের দাবি পূরণ করেছে সরকার। ২৩ মে ছুটি পেয়েছেন তারা। এর ফলে তাদের শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার পথ সুগম হয়েছে। এতে খুশি প্রাথমিকের শিক্ষকরা।
গত ২১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত ছিল। এতে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার বিষয়টি চরম অনিশ্চয়তায় পড়ে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ বলেন, শনিবারের ছুটি শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তিতে কাজে লাগতে পারে। শিক্ষকদের প্রাপ্য এ ভাতা নিয়ে কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাব শিক্ষকদের জন্য স্বস্তিদায়ক।
ভাতা পেতে শিক্ষকদের করণীয়
শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তিতে শিক্ষকদের করণীয়ও জানিয়েছেন এ শিক্ষক নেতা। তার দেওয়া তথ্যানুযায়ী, চাকরির শুরু থেকে প্রতিবার তিন বছর পূর্ণ হলেই শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন করতে হবে। ভাতা পাওয়ার জন্য ছুটি থাকুক বা না থাকুক, আবেদনের সময় হলেই আবেদন করতে হবে। প্রতি তিন বছর পরপর আবেদন করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রতিবার আবেদন করার পর আবেদনপত্র ও আবেদনের তারিখ রেকর্ড বইতে যথাযথভাবে সংরক্ষণ করবেন, যেন পরবর্তী শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার সময় হলে নির্দিষ্ট সময়ে আবার আবেদন করতে পারেন। সময়মতো শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার জন্য হিসাবরক্ষণ কর্মকর্তার সঙ্গে শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির বিধি নিয়ে আলোচনা করে এ সংক্রান্ত পরিপত্রের বিষয়বস্তুর যথাযথ প্রয়োগ নিশ্চিত করবেন। প্রয়োজনে নিজ নিজ শিক্ষা অফিসের অফিসারের পরামর্শ নেওয়া যেতে পারে।
জানা যায়, গত ২৯ এপ্রিল প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদেরর হয়ে চার শিক্ষক নেতা শনিবার ছুটির আবেদন করেন। পরিষদের পক্ষে শিক্ষক নেতা মো. আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খায়রুন নাহার লিপি ও মু. মাহবুবর রহমান এতে সই করেন।
আবেদনে তারা উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তারা দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। সরকারি অন্যান্য বিভাগের মতো প্রাথমিকের শিক্ষকদেরও প্রতি তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার কথা। কিন্তু ভকেশনাল ডিপার্টমেন্টের (অবকাশকালীন সুবিধাপ্রাপ্তি বিভাগ) কারণে সময়মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি না পাওয়ায় তারা যথাসময়ে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হন।
তারা আরও উল্লেখ করেন, আসন্ন ঈদুল আজহার ছুটিতেও শিক্ষকরা একই সমস্যায় পড়তে যাচ্ছেন। শিশুদের শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ক্লাস চলমান রয়েছে। ঈদুল আজহার ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ কর্মদিবস। এর আগে ২২ মে (শুক্রবার), ২৩ মে (শনিবার) এবং ৫ জুন (শুক্রবার) হিসাব করলে ১৫ দিনের ছুটি মেলানো সম্ভব হওয়ায় শিক্ষকরা শ্রান্তি বিনোদন ভাতা পেতে পারেন।
আবেদনে শিক্ষকরা বলেছেন, ২৩ মে (শনিবার) বিদ্যালয় খোলা থাকায় হিসাবমতে মোট ছুটি ১৫ দিন না হওয়ায় শিক্ষকরা শ্রান্তি বিনোদন ভাতা থেকে এবছরও বঞ্চিত হচ্ছেন। এতে তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেতে শিক্ষকদের চার থেকে পাঁচ বছর লেগে যাবে। এজন্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির বিষয়টি বিবেচনা করে ২৩ মে (শনিবার) প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছিলেন।
শ্রান্তি বিনোদন ভাতা কী, পাবেন কেন
সরকারি কর্মচারীদের টানা কাজের ক্লান্তি দূর করে মানসিক ও শারীরিক পুনরুজ্জীবন নিশ্চিত করতে এবং কাজের স্পৃহা ধরে রাখতে প্রতি তিন বছর পরপর ১৫ দিনের অর্জিত ছুটির (আর্নড লিভ) বিনিময়ে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে দেওয়া হয়। সরকারি চাকরি বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী এটি প্রাপ্য হন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ৩ লাখ ৮৩ হাজার ৬২৪ জন।
এএএইচ/ইএ
What's Your Reaction?