শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারা দেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, দীপক তালুকদার, সুরঞ্জন ভট্টাচার্য্য, রুনু ভট্টাচার্য, মধুসূদন চক্রবর্তী, চন্দন চৌধুরী, অমিতাভ দাশ, রূপক শীল, নিউটন সরকার, অমিত লালা, প্রণব দাশগুপ্ত, অনুপ চক্রবর্তী বাবু, সুপায়ন সুশীল। এ ছাড়া বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভা
মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারা দেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, দীপক তালুকদার, সুরঞ্জন ভট্টাচার্য্য, রুনু ভট্টাচার্য, মধুসূদন চক্রবর্তী, চন্দন চৌধুরী, অমিতাভ দাশ, রূপক শীল, নিউটন সরকার, অমিত লালা, প্রণব দাশগুপ্ত, অনুপ চক্রবর্তী বাবু, সুপায়ন সুশীল।
এ ছাড়া বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভা শাখার পক্ষে বক্তব্য রাখেন- সাগর মিত্র, প্রদীপ ধর, মাস্টার সুভাষ সরকার, প্রকৌশলী কাজল শীল, অরুন পালিত বাসু, মিলন বিশ্বাস, অপু বৈদ্য, বিশুরাম বসু সাটু, ছোটন সরকার, বিপ্লব দাশ, হরিপদ চৌধুরী বাবুল, দিলীপ ঘোষ দিপু, সজল চৌধুরী, রূপন মহাজন, উজ্জ্বল শুক্ল দাশ, শাবলু মিত্র, অ্যাডভোকেট লিটন কান্তি গুহ, অনুপ দাশ, প্রকৌশলী রনি সরকার, রাজু চৌধুরী, রূপন সেন, রূপনা চৌধুরী রূপা, বাবুল চৌধুরী, আদিত্য দাশ প্রমুখ।
পরবর্তীতে একই স্থানে অপরাপর বিভিন্ন ধর্মীয় সংগঠন একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত রেখে ও তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। বক্তারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননাকারী ও গাইবান্ধা সহ সারাদেশে মন্দির ধ্বংসের হুমকিদাতাদের যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
What's Your Reaction?