শ্রীলঙ্কায় সাইবার প্রতারণা চক্রের ৩৭ চীনা নাগরিক গ্রেফতার

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি সন্দেহভাজন সাইবার প্রতারণা কেন্দ্র থেকে ৩৭ জন চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার(৩ মে) পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর তালাঙ্গামা এলাকায় অভিযান চালিয়ে ২৩ থেকে ৪৪ বছর বয়সী এই সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৩৫টি ট্যাবলেট কম্পিউটার, ১৪৭টি মোবাইল ফোন এবং ১০০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্যবহার করে অনলাইন প্রতারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা পর্যটক ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করলেও অবৈধভাবে সেখানে কাজ করছিলেন। এদের মধ্যে অন্তত দুইজনের ভিসার মেয়াদও এরই মধ্যে শেষ হয়ে গিয়েছিল। এর আগে গত মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি হোটেল থেকে অনুরূপ অভিযোগে ১৫২ জন বিদেশিকে আটক করা হয়, যাদের বেশিরভাগই চীনা নাগরিক। এছাড়া মার্চ মাসে আরও ১৩৫ জন চীনাকে একই ধরনের সাইবার প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে গ্রেফতার করে পরে দেশে ফেরত পাঠানো হয়। শ্রীলঙ্কায় চীনা দূতাবাস জানিয়েছে, দেশটির উন্নত টেলিযো

শ্রীলঙ্কায় সাইবার প্রতারণা চক্রের ৩৭ চীনা নাগরিক গ্রেফতার

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি সন্দেহভাজন সাইবার প্রতারণা কেন্দ্র থেকে ৩৭ জন চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার(৩ মে) পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর তালাঙ্গামা এলাকায় অভিযান চালিয়ে ২৩ থেকে ৪৪ বছর বয়সী এই সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৩৫টি ট্যাবলেট কম্পিউটার, ১৪৭টি মোবাইল ফোন এবং ১০০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্যবহার করে অনলাইন প্রতারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা পর্যটক ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করলেও অবৈধভাবে সেখানে কাজ করছিলেন। এদের মধ্যে অন্তত দুইজনের ভিসার মেয়াদও এরই মধ্যে শেষ হয়ে গিয়েছিল।

এর আগে গত মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি হোটেল থেকে অনুরূপ অভিযোগে ১৫২ জন বিদেশিকে আটক করা হয়, যাদের বেশিরভাগই চীনা নাগরিক। এছাড়া মার্চ মাসে আরও ১৩৫ জন চীনাকে একই ধরনের সাইবার প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে গ্রেফতার করে পরে দেশে ফেরত পাঠানো হয়।

শ্রীলঙ্কায় চীনা দূতাবাস জানিয়েছে, দেশটির উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা, ভৌগোলিক সুবিধা এবং তুলনামূলক সহজ ভিসা নীতির কারণে আন্তর্জাতিক প্রতারণা চক্রগুলো এখানে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

২০২৪ সালে শ্রীলঙ্কা জুড়ে বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে সাইবার অপরাধের অভিযোগে ২৩০ জন চীনা এবং ২০০ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছিল।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow