শ্রেষ্ঠ জেলা প্রশাসক আর এক শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে দিলো সম্মাননা স্মারক
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক (২০২৬) অর্জনকারী নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান একই বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া মোঃ হেদায়েত হোসেনকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন। কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এই সম্মাননা প্রদান করা হয়।৮ জুন দুপুরে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া মোঃ হেদায়েত হোসেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এর আগে ২০২৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সম্মাননা স্মারক গ্রহণ করে প্রধান শিক্ষক হেদায়েত হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "জেলার কর্ণধারের কাছ থেকে এই সম্মান পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়েছি। এই অনুপ্রেরণা যেন আমাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের ধারা অক্ষুণ্ণ র
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক (২০২৬) অর্জনকারী নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান একই বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া মোঃ হেদায়েত হোসেনকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন। কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এই সম্মাননা প্রদান করা হয়।
৮ জুন দুপুরে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া মোঃ হেদায়েত হোসেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এর আগে ২০২৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সম্মাননা স্মারক গ্রহণ করে প্রধান শিক্ষক হেদায়েত হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "জেলার কর্ণধারের কাছ থেকে এই সম্মান পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়েছি। এই অনুপ্রেরণা যেন আমাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের ধারা অক্ষুণ্ণ রাখতে সহায়ক হয়।"
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান সহ অনেকে।
What's Your Reaction?