সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর ঐক্য এখন সময়ের দাবি : গোলাম পরওয়ার 

বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বৈধতার গভীর সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয়, ঐক্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।  শনিবার (১৬ মে) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  সম্মেলনের গুরুত্বপূর্ণ এক অধিবেশনে একটি নতুন কৌশল অন্বেষণ : দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা শীর্ষক প্যানেল আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন মিয়া গোলাম পারওয়ার।  ‘এশিয়া-প্যাসিফিকে ইসলামী কৌশলগত সহযোগিতা : প্রাতিষ্ঠানিকীকরণে অগ্রগতির পথ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস)।  আইএআইএসের চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ড. মাজলি মালিক স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমদ।  ১৫-১৭ মে অনুষ্ঠিত এ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য ব্যার

সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর ঐক্য এখন সময়ের দাবি : গোলাম পরওয়ার 

বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বৈধতার গভীর সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয়, ঐক্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

শনিবার (১৬ মে) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

সম্মেলনের গুরুত্বপূর্ণ এক অধিবেশনে একটি নতুন কৌশল অন্বেষণ : দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা শীর্ষক প্যানেল আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন মিয়া গোলাম পারওয়ার। 

‘এশিয়া-প্যাসিফিকে ইসলামী কৌশলগত সহযোগিতা : প্রাতিষ্ঠানিকীকরণে অগ্রগতির পথ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস)। 

আইএআইএসের চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ড. মাজলি মালিক স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমদ। 

১৫-১৭ মে অনুষ্ঠিত এ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও অংশ নেন। 

সম্মেলনে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শেখ ড. তারেক আল-সুওয়াইদান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা ও এসইআরআইয়ের চেয়ারম্যান নুরুল ইজ্জাহ আনোয়ার, তিউনিসিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ড. রফিক আবদুস সালাম, আইএআইএসের প্রধান নির্বাহী ড. সৈয়দ আজমান সৈয়দ আহমদ নাওয়াভীসহ বিভিন্ন দেশের ইসলামী নেতৃত্ব ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow