সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ আগস্ট ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- এবার ইরানকে অর্থনৈতিক চাপ দিয়ে দেখতে চান ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত থামলেও কাটেনি উত্তেজনা। হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন চলছে। এর মধ্যেই নতুন করে সামরিক অভিযান না চালিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে চাপ দেওয়ার পথে এগোনোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০ লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও ধসে পড়া ভবনের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রাশিয়ার পক্ষে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে মস্কোর হয়ে লড়তে উত্তর কোরিয়া আরও ৫০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগ
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
এবার ইরানকে অর্থনৈতিক চাপ দিয়ে দেখতে চান ট্রাম্প
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত থামলেও কাটেনি উত্তেজনা। হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন চলছে। এর মধ্যেই নতুন করে সামরিক অভিযান না চালিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে চাপ দেওয়ার পথে এগোনোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও ধসে পড়া ভবনের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
রাশিয়ার পক্ষে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে মস্কোর হয়ে লড়তে উত্তর কোরিয়া আরও ৫০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এ দাবি করেন।
কে এই মোহসেন রেজায়ি? কেন তাকে নিরাপত্তাপ্রধান করলো ইরান?
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এই কাউন্সিলের বড় ভূমিকা রয়েছে।
ইউরোপে বাড়ছে যৌনবাহিত রোগ
গত এক দশকে এসব সংক্রমণের হার দ্রুত বেড়েছে। তবে করোনা মহামারির সময় সংক্রমণের হার কিছুটা কমে যায়। এর কারণ ছিল পর্যবেক্ষণ ও পরীক্ষা কমে যাওয়া, নাকি মানুষের অনিয়মিত যৌনসম্পর্ক কমে যাওয়া- তা নিশ্চিত নয়। ২০২১ সালের পর সংক্রমণ আবার দ্রুত বাড়তে শুরু করে।
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর অন্যতম লক্ষ্য ছিল তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা ও এ সংক্রান্ত একটি চুক্তি করা। তবে, সেই লক্ষ্য থেকে যেন এখন সরে আসতে বাধ্য হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অস্ট্রেলিয়ায় ‘সেক্স ডল’ নিয়ে তোলপাড়
গ্রামাঞ্চলে একটি স্যুটকেসের ভেতর মানুষের মরদেহ থাকার খবর পেয়ে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছিল পুলিশ। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহও। কিন্তু ফরেনসিক পরীক্ষার পর জানা গেল, স্যুটকেসের ভেতরে থাকা জিনিসটি কোনো মানুষের মরদেহ নয়; সেটি দেখতে অবিকল মানুষের মতো একটি পুতুল।
ভারতে নারী কল্যাণ প্রকল্পে সুবিধাভোগীর তালিকায় ২৯ হাজার পুরুষ!
ভারতের মহারাষ্ট্রে নারীদের জন্য চালু করা বিশাল আর্থিক অনুদান প্রকল্প ‘মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বহিন যোজনা’ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনের আগে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য নারীরা প্রতি মাসে দেড় হাজার রুপি করে পেয়ে আসছেন। এটি কোটি কোটি নারীর আর্থিক সচ্ছলতার প্রতীক হয়ে উঠলেও এর বাস্তবায়ন ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় হিসাব নিরীক্ষক সংস্থা।
পুলিশের জলকামানের পানিতে বিক্ষোভকারীদের গোসল!
ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন চরমে পৌঁছেছে। টানা ১৭ দিন ধরে চলা এই আন্দোলন সোমবার (১০ আগস্ট) হঠাৎ সহিংস রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। এর মধ্যেই দেখা যায় এক আজব দৃশ্য! পুলিশের ছোড়া জলকামানের পানিতেই গোসল করতে দেখা যায় কিছু বিক্ষোভকারীকে। সাবান-শ্যাম্পু মেখে হাসতে হাসতেই গোসল করতে দেখা যায় কয়েকজনকে।
‘নরেন্দ্র নামে ঘৃণা লাগে’, পাকিস্তানি বক্সারের মন্তব্যে যা করলেন মোদী
পাকিস্তানি বক্সারটি ভারতীয় বক্সারকে বলেন, আপনার নাম নরেন্দার, আপনার কোচের নাম নরেন্দ্র, আবার আপনাদের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র। নরেন্দ্র নামটাতে আমার ঘৃণা এসে গেছে।
এসএএইচ
What's Your Reaction?