সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- কয়েকজন স্বৈরশাসক বিশ্বকে ধ্বংস করছে: পোপ লিও বিশ্ব এখন কয়েকজন স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন পোপ লিও। ক্যামেরুন সফরে দেওয়া এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মতবিরোধের আরও তীব্রতা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন অবরোধের মধ্যেও পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়নি বলে এক বিশ্লেষণে জানা গেছে। ইরান ধ্বংসস্তূপ থেকে ক্ষেপণাস্ত্র উদ্ধার করছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো থেকে ক্ষেপণাস্ত্র ও লঞ্চার খুঁজে বের করতে খনন কাজ চালাচ্ছে ইরান। দুর্নীতি দমনে রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পদ তদন্ত করবে নেপাল নেপালে দুর্নীতি নিয়ন্ত্রণে অতীত ও বর্তমান রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের সম্পদ তদন্তে একটি প্যানেল গঠন করেছে নতুন সরকার। বৈশ্বিক সংকটে বাড়তে পারে ভারতের বাণিজ্য ঘাটতি ২০২৬ সালের মার্চ মাসে ভারতের বাণিজ্য ঘাটতি প্রত্যাশার চেয়ে কম হলেও ভবিষ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কয়েকজন স্বৈরশাসক বিশ্বকে ধ্বংস করছে: পোপ লিও

বিশ্ব এখন কয়েকজন স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন পোপ লিও। ক্যামেরুন সফরে দেওয়া এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মতবিরোধের আরও তীব্রতা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন অবরোধের মধ্যেও পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়নি বলে এক বিশ্লেষণে জানা গেছে।

ইরান ধ্বংসস্তূপ থেকে ক্ষেপণাস্ত্র উদ্ধার করছে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো থেকে ক্ষেপণাস্ত্র ও লঞ্চার খুঁজে বের করতে খনন কাজ চালাচ্ছে ইরান।

দুর্নীতি দমনে রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পদ তদন্ত করবে নেপাল

নেপালে দুর্নীতি নিয়ন্ত্রণে অতীত ও বর্তমান রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের সম্পদ তদন্তে একটি প্যানেল গঠন করেছে নতুন সরকার।

বৈশ্বিক সংকটে বাড়তে পারে ভারতের বাণিজ্য ঘাটতি

২০২৬ সালের মার্চ মাসে ভারতের বাণিজ্য ঘাটতি প্রত্যাশার চেয়ে কম হলেও ভবিষ্যতে তা আবার বাড়তে পারে বলে সতর্ক করেছে ইয়েস সিকিউরিটিজ।

‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তিনি আরও জানান, এবার যুক্তরাষ্ট্র আগের চেয়েও বেশি শক্তি নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

ইউরোপে ফুরিয়ে যাচ্ছে জেট ফুয়েল, মজুত আছে মাত্র ছয় সপ্তাহের

ইউরোপে উড়োজাহাজ চলাচলের জন্য জেট ফুয়েলের মজুত ‘ছয় সপ্তাহের মতো’ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল। বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহ অব্যাহতভাবে বাধাগ্রস্ত হলে খুব শিগগির ফ্লাইট বাতিল শুরু হতে পারে।

ইসরায়েলের ক্ষেত্রে নীরবতা, যত চাপ ইরানের ওপর

আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি কঠোর নজরদারি, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক আলোচনার মধ্যে রয়েছে। তবে বিপরীতে, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার ব্যাপারে ব্যাপক ধারণা থাকা সত্ত্বেও দেশটি প্রায় কোনো আন্তর্জাতিক চাপের মুখে পড়ে না—এমন অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।

ইরানগামী জাহাজগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, অডিও প্রকাশ

ইরানগামী জাহাজগুলোকে ‘যাত্রা বন্ধ করার’ সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ সংক্রান্ত কথোপকথনের অডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। চলমান অবরোধের কারণে ওমান উপসাগরে থাকা জাহাজগুলোকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারিয়েছে লাখো মানুষ, মুসলিমরা লক্ষ্যবস্তু?

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নতুন তালিকা প্রকাশের পর প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ১২ শতাংশ।

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow