সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখতে সতর্ক করেছে কর্তৃপক্ষ, কারণ সেখানে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নেপালে ১০০ দফা কর্মপরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে থাকছে না দলীয় রাজনীতি নেপালের সরকার কার্যকর সুশাসন নিশ্চিত করতে উচ্চাভিলাষী ১০০ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন প্রশাসনের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এই রোডম্যাপ অনুমোদন দেওয়া হয়, যা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থল হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন অভিযোগ তুলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সময়ে সংঘাত থামাতে আঞ্চলিক শক্তিগুলোকে নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান। নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ভারতের ২ এলপিজি ট্যাঙ্কার ভার

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখতে সতর্ক করেছে কর্তৃপক্ষ, কারণ সেখানে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

নেপালে ১০০ দফা কর্মপরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে থাকছে না দলীয় রাজনীতি

নেপালের সরকার কার্যকর সুশাসন নিশ্চিত করতে উচ্চাভিলাষী ১০০ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন প্রশাসনের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এই রোডম্যাপ অনুমোদন দেওয়া হয়, যা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

স্থল হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন অভিযোগ তুলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সময়ে সংঘাত থামাতে আঞ্চলিক শক্তিগুলোকে নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান।

নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ভারতের ২ এলপিজি ট্যাঙ্কার

ভারতগামী দুটি এলপিজি (রান্নার গ্যাস) ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের দিকে রওয়ানা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন?

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যমটি।

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ নামের এই আন্দোলনের তৃতীয় দফায় দেশজুড়ে লাখো মানুষের অংশগ্রহণ দেখা গেছে।

ইরানের জন্য মার্কিন ঘাঁটিতে নজরদারি চালিয়েছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালিয়ে সেই তথ্য ইরানকে সরবরাহ করছে।

ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট

রাতভর ভারী বৃষ্টিতে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়েছে এবং যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জুড়ে আরও ঝড় এবং বিমানবন্দরে বিলম্বের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। খবর ইউরো নিউজ।

রাম নবমীর শোভাযাত্রায় ফাঁকা গুলি ছুড়ে বিপাকে এমএলএ

ভারতের ওড়িশা রাজ্যের টিটলাগড়ের বিধায়কের বিরুদ্ধে রাম নবমীর শোভাযাত্রায় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি রাজ্যের বালাঙ্গির জেলায় ঘটে, যা ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায়।

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow