সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমানআর মাত্র এক সপ্তাহ, তারপরেই হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনের মাধ্যমে কে হতে যাচ্ছেন বাংলাদেশের কান্ডারি- তা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী সাপ্তাহিক ‘দ্য ইকোনমিস্ট’। তাদের প্রতিবেদনে স্পষ্টভাবেই বলা হয়েছে, আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন/ ভারত থেকে দেশে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারাবাংলাদেশে তারা এখন অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত- মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে দুর্নীতির নানান অভিযোগ তাদের বিরুদ্ধে। কিন্তু কলকাতার ব্যস্ত শপিংমলের ভিড় ঠেলে, ব্ল্যাক কফি ও ভারতীয় ফাস্ট ফুডের টেবিলে বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা দেশে ফেরার ছক কষছেন। হ্যাঁ, এমনটিই বলছে ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’। ‘বয়কট ইসরায়েল’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভার

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান
আর মাত্র এক সপ্তাহ, তারপরেই হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনের মাধ্যমে কে হতে যাচ্ছেন বাংলাদেশের কান্ডারি- তা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী সাপ্তাহিক ‘দ্য ইকোনমিস্ট’। তাদের প্রতিবেদনে স্পষ্টভাবেই বলা হয়েছে, আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন/ ভারত থেকে দেশে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা
বাংলাদেশে তারা এখন অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত- মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে দুর্নীতির নানান অভিযোগ তাদের বিরুদ্ধে। কিন্তু কলকাতার ব্যস্ত শপিংমলের ভিড় ঠেলে, ব্ল্যাক কফি ও ভারতীয় ফাস্ট ফুডের টেবিলে বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা দেশে ফেরার ছক কষছেন। হ্যাঁ, এমনটিই বলছে ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’।

‘বয়কট ইসরায়েল’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ
‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল’ স্লোগানসংবলিত স্টিকার লাগানোর অভিযোগে যুক্তরাজ্যের দুই পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মোদী সরকার। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের একটি শহরে এসব স্টিকার লাগানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

মোদীর ইসরায়েলপ্রীতি ও এপস্টেইন ফাইল বিতর্ক
যুক্তরাষ্ট্রে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গোপন নথিতে নাম আসার পর বেশ চাপে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি নথিতে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচগান করেছিলেন মোদী। এ নিয়ে সরব হয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস, চলছে তীব্র সমালোচনা। তবে সেগুলোকে যেন পাত্তাই দিচ্ছেন না নরেন্দ্র মোদী।

ক্ষমতাবানদের সহযোগী যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন আসলে কে?
‘আমি যৌন শিকারি নই, আমি একজন যৌন অপরাধী,’ ২০১১ সালে নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন জেফ্রি এপস্টেইন। ‘এটি একজন খুনি আর একজন বেগেল (এক ধরনের বেকারি পণ্য) চোরের মধ্যে পার্থক্য।’

শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
মুসলিমদের পবিত্র শবে বরাতের রাতে গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

রণতরীর দিকে ধেয়ে আসছিল ইরানের ড্রোন, গুলি করে নামালো যুক্তরাষ্ট্র
আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ‘আগ্রাসীভাবে ধেয়ে আসা’ ইরানের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর ‘ধাওয়া’
বৈশ্বিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাংকারকে ‘ধাওয়া’ করে ইরানের নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় ট্যাংকারটি ‘আটকের’ হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চেলে যেতে সক্ষম হয়।

৪ কিলোমিটার সাঁতরে সমুদ্রে ভেসে যাওয়া মা-ভাইবোনকে বাঁচালো কিশোর
চার কিলোমিটার সাঁতরে সমুদ্রে ভেসে যাওয়া মা-ভাইবোনকে বাঁচালো ১৩ বছরের এক কিশোর। সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ার কুইন্ডালাপ উপকূলে ঘটেছে এই ঘটনা। উত্তাল সমুদ্র আর আলোকস্বল্পতার মধ্যেও ছেলেটির এমন অসাধারণ সাহসিকতা প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে।

যুক্তরাষ্ট্র/ শাটডাউন অবসানে ১.২ ট্রিলিয়ন ডলারের বিলে ট্রাম্পের স্বাক্ষর
যুক্তরাষ্ট্রে সরকারি সাময়িক শাটডাউন শেষ করতে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রতিনিধি পরিষদে অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এতে সই করেন।

কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow