সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- জ্বালানি সংকটে বহরে গাড়ির সংখ্যা কমাচ্ছেন তানজানিয়ার প্রেসিডেন্ট পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার গাড়িবহর ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানে শান্তি আলোচনা: যুক্তরাষ্ট্র ও ইরান থেকে কারা যোগ দিচ্ছেন? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে পারেন এমন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম প্রকাশ করেছে পাকিস্তানি কর্মকর্তারা। যুদ্ধবিরতির মধ্যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে খুব সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে। দুর্নীতি মামলায় ফের শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার কার্যক্রম যুদ্ধকালীন জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আবারও শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বহুল আলোচিত দুর্নীতি মামলার শুনানি। ইউক্রেনে পাঠানো হলো ১০০০ সেনার মরদেহ, রাশিয়ায় ফেরত এলো ৪১ রাশিয়া ১,০০০ জন নিহত ই

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

জ্বালানি সংকটে বহরে গাড়ির সংখ্যা কমাচ্ছেন তানজানিয়ার প্রেসিডেন্ট

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার গাড়িবহর ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন।

পাকিস্তানে শান্তি আলোচনা: যুক্তরাষ্ট্র ও ইরান থেকে কারা যোগ দিচ্ছেন?

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে পারেন এমন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম প্রকাশ করেছে পাকিস্তানি কর্মকর্তারা।

যুদ্ধবিরতির মধ্যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে খুব সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে।

দুর্নীতি মামলায় ফের শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার কার্যক্রম

যুদ্ধকালীন জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আবারও শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বহুল আলোচিত দুর্নীতি মামলার শুনানি।

ইউক্রেনে পাঠানো হলো ১০০০ সেনার মরদেহ, রাশিয়ায় ফেরত এলো ৪১

রাশিয়া ১,০০০ জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। এর বিনিময়ে ৪১ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে ইউক্রেন।

ইরানে শোকপালন: ইমাম খামেনির স্মরণে জনতার ঢল

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলি খোমেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইমাম খামেনির মৃত্যুর পর ইরানের সরকার ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করে। সেই শোক পালনে ইরানে্র রাজধানী তেহরানে জনতার ঢল দেখা গেছে। এই শোকসভা থেকে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল প্রতিরোধের অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী জনতা।

খামেনি হত্যার ৪০ দিন: ইরানজুড়ে সমাবেশ

ইরানে সাবেক সর্বোচ্চ নেতা আলী-খামেনিকে হত্যার ৪০ দিন পূর্তি উপলক্ষে দেশজুড়ে ব্যাপক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা গেছে, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়েছেন।

লেবাননে ইসরায়েলি ১০০ হামলা: তদন্ত চায় জাতিসংঘ, ‘গণহত্যা’ বলছে রেডক্রস

যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই লেবাননে চালানো দখলদার ইসরায়েলি বাহিনীর শতাধিক নৃশংস হামলার বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (৮ এপ্রিল) এসব হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েল ১০ মিনিটে ১০০ বিমান হামলা চালায়।

ট্রাম্পের বিজয় দাবি ও বাস্তবতা

ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে তিনি বিশ্ব শান্তির জন্য বড় দিন বলেও উল্লেখ করেছেন।

ইউরেনিয়াম: মাটি খুঁড়ে বের করতে চান ট্রাম্প, সমৃদ্ধকরণ চলবে জানালো ইরান

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ১০ দফার ৬ ও ৭ নম্বরে ইউরেনিয়াম সম্পর্কিত শর্ত দেওয়া হয়েছে। এখানে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তবে আন্তর্জাতিক আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow