সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে আজ (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। শিল্পীর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ডালিয়া নওশীন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাদের একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করছেন। আরও পড়ুন:রাহুলের শেষযাত্রায় বিশৃঙ্খলা, শ্মশানে ঢুকতে বাধা পেয়ে ক্ষুব্ধ বন্ধুরা যে কারণে নায়ক রাজ রাজ্জাককে ‘বাবা’ ডাকতেন দিতি  বাংলাদেশের সংগীতাঙ্গনে ডালিয়া নওশীন ছিলেন এক উজ্জ্বল নাম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ

সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে আজ (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শিল্পীর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ডালিয়া নওশীন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাদের একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করছেন।

আরও পড়ুন:
রাহুলের শেষযাত্রায় বিশৃঙ্খলা, শ্মশানে ঢুকতে বাধা পেয়ে ক্ষুব্ধ বন্ধুরা 
যে কারণে নায়ক রাজ রাজ্জাককে ‘বাবা’ ডাকতেন দিতি 

বাংলাদেশের সংগীতাঙ্গনে ডালিয়া নওশীন ছিলেন এক উজ্জ্বল নাম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়।

প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের কন্যা ডালিয়া নওশীনের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow