সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন নিলোফার মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন ড. নিলোফার চৌধুরী মনি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ড. নিলোফার চৌধুরী মনি বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়কের দায়িত্বেও ছিলেন। এর আগে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩৭ থেকে তিনি সংসদ সদস্য হিসেবে মনোনীত হন। তিনি ১৯৬৯ সালের ১৫ আগস্ট জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ১৯৯৮ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ২০১১ সালে নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। নিলোফার চৌধুরী মনি টেলিভিশন টকশোর পরিচিত এক মুখ।

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন নিলোফার মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন ড. নিলোফার চৌধুরী মনি।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ড. নিলোফার চৌধুরী মনি বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়কের দায়িত্বেও ছিলেন। এর আগে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩৭ থেকে তিনি সংসদ সদস্য হিসেবে মনোনীত হন।

তিনি ১৯৬৯ সালের ১৫ আগস্ট জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ১৯৯৮ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ২০১১ সালে নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

নিলোফার চৌধুরী মনি টেলিভিশন টকশোর পরিচিত এক মুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow