সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন প্রিয়াঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে শেরপুর-১ (সদর) আসনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে তিনি ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হন। স্থানীয়দের কাছে ডা. প্রিয়াঙ্কা নামেই পরিচিত সানসিলা জেবরিন চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেছেন। রাজনীতিতে তুলনামূলক নতুন হলেও তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া ডা. সানসিলার তথ্যানুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ২০১০ সালে। আর এমবিবিএস পাস করেন ২০১৬ সালে।

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন প্রিয়াঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে শেরপুর-১ (সদর) আসনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে তিনি ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হন।

স্থানীয়দের কাছে ডা. প্রিয়াঙ্কা নামেই পরিচিত সানসিলা জেবরিন চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেছেন। রাজনীতিতে তুলনামূলক নতুন হলেও তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া ডা. সানসিলার তথ্যানুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ২০১০ সালে। আর এমবিবিএস পাস করেন ২০১৬ সালে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow