সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উপদেষ্টা কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি আজ আলোচনার এজেন্ডায় ছিল না। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উপদেষ্টা কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি আজ আলোচনার এজেন্ডায় ছিল না।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow