সংসদের হেডফোনে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে : ব্যারিস্টার আরমান
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য ব্যবহার্য হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি বলেছেন, হেডফোনটির সাউন্ড কোয়ালিটি এতটাই নিম্নমানের, এটি ব্যবহার করতে গিয়ে তার কানে ও মাথায় ব্যথা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টের সঙ্গে দেওয়া ছবিতে সংসদে একটি হেডফোনও দেখা যায়। তিনি ছবির ক্যাপশনে জানান, সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনটির মান নিয়ে তিনি হতাশ। পোস্টে মীর আহমাদ বিন কাসেম লিখেছেন, এই হেডফোনের মান এতটাই ভয়াবহ, ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের—সংসদের পুরোনো ডিভাইসের চেয়েও পরিষ্কার অডিও দিত নিশ্চয়ই। সম্পূর্ণ হতাশ! তার এই পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন ভাষণ বা বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য ব্যবহার্য হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি বলেছেন, হেডফোনটির সাউন্ড কোয়ালিটি এতটাই নিম্নমানের, এটি ব্যবহার করতে গিয়ে তার কানে ও মাথায় ব্যথা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টের সঙ্গে দেওয়া ছবিতে সংসদে একটি হেডফোনও দেখা যায়। তিনি ছবির ক্যাপশনে জানান, সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনটির মান নিয়ে তিনি হতাশ।
পোস্টে মীর আহমাদ বিন কাসেম লিখেছেন, এই হেডফোনের মান এতটাই ভয়াবহ, ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের—সংসদের পুরোনো ডিভাইসের চেয়েও পরিষ্কার অডিও দিত নিশ্চয়ই। সম্পূর্ণ হতাশ!
তার এই পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন ভাষণ বা বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়। তবে এর মান নিয়ে এবার প্রকাশ্যে অভিযোগ তুললেন এক সংসদ সদস্য।
What's Your Reaction?