সংসদে আবেগ নয়, যুক্তিনির্ভর আলোচনা প্রয়োজন : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সংসদে আবেগের পরিবর্তে যুক্তি ও তর্কের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। ভিন্নমতের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। এটিকে উত্তেজনা হিসেবে না দেখে ইতিবাচক চর্চা হিসেবে দেখা প্রয়োজন। রোববার (০৩ মে) সকাল ১০টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নবীনবরণ অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের ফুল ও সাদা অ্যাপ্রন পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। আবদুল মঈন খান বলেন, একদলীয় শাসনামলে সংসদে একপাক্ষিক বক্তব্যের প্রাধান্য থাকলেও গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। সবাই একইভাবে কথা বলবে না- এটাই বাস্তবতা। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যুক্তিনির্ভর আলোচনা চালু থাকলে সংসদ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.এস.এম. ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম, ম্যানেজিং ডির

সংসদে আবেগ নয়, যুক্তিনির্ভর আলোচনা প্রয়োজন : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সংসদে আবেগের পরিবর্তে যুক্তি ও তর্কের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। ভিন্নমতের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। এটিকে উত্তেজনা হিসেবে না দেখে ইতিবাচক চর্চা হিসেবে দেখা প্রয়োজন।

রোববার (০৩ মে) সকাল ১০টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নবীনবরণ অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের ফুল ও সাদা অ্যাপ্রন পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

আবদুল মঈন খান বলেন, একদলীয় শাসনামলে সংসদে একপাক্ষিক বক্তব্যের প্রাধান্য থাকলেও গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। সবাই একইভাবে কথা বলবে না- এটাই বাস্তবতা। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যুক্তিনির্ভর আলোচনা চালু থাকলে সংসদ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.এস.এম. ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম, ম্যানেজিং ডিরেক্টর ও আইএমসি গভর্নিং বডির চেয়ারম্যান এম. এ. মুবিন খান এবং মেডিকেল কলেজের পরিচালক কর্নেল ডা. সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. মঈন খান তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল থেকে ৫৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow