সংসদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া
‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনস্থ মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া ও মোনাজাতে ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্য এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। বাংলাদেশ
‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনস্থ মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া ও মোনাজাতে ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্য এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।