সংসদে নজিরবিহীন ঘটনা: সরকারি দল আনল মুলতবি প্রস্তাব
সংসদীয় রাজনীতিতে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব এনেছে সরকারি দল। দেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে এই প্রথম ট্রেজারি বেঞ্চ থেকেই এমন প্রস্তাব উত্থাপনের ঘটনা ঘটল। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দল বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক কার্যপ্রণালি বিধির ৬২ ধারায় এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার জানান, বিধি অনুযায়ী আগামী ৫ এপ্রিল অধিবেশনের শেষ কার্যসূচি হিসেবে এ বিষয়ে সর্বোচ্চ দুই ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।