সংসদে প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা আজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুনরায় শুরু হয় আলোচনা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি শুরু হয়। এর আগে, বুধবার (১৫ এপ্রিল) ১৪তম দিনের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়। এরপর ২৯ মার্চ বিকেল ৩টায় আবারও অধিবেশন শুরু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা আজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুনরায় শুরু হয় আলোচনা।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি শুরু হয়।
এর আগে, বুধবার (১৫ এপ্রিল) ১৪তম দিনের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়। এরপর ২৯ মার্চ বিকেল ৩টায় আবারও অধিবেশন শুরু হয়।
What's Your Reaction?