সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্তের জন্য স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘মহান আল্লাহ তাআলার সামনে সিজদা ও অবনত হওয়াই একজন মুসলমানের ঈমানি চেতনার দাবি। তাই জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মাথা নত করার প্রথা বিলুপ্তির সিদ্ধান্ত দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রশংসার দাবিদার।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে গৃহীত এ সিদ্ধান্ত জাতীয় স্বকীয়তা ও আত্মপরিচয়কে আরও সুদৃঢ় করবে। দীর্ঘদিনের একটি বিতর্কিত প্রথার অবসান ঘটিয়ে স্পিকার দূরদর্শিতা, সাহসিকতা ও জনগণের আবেগ-অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের পরিচয় দিয়েছেন।’ মাওলানা রাব্বানী আশা প্রকাশ করেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিদ্যমান এমন সব অনাকাঙ্ক্ষিত ও জনগণের বিশ্বাস-পরিপন্থী প্রথা পর্যালোচন

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্তের জন্য স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘মহান আল্লাহ তাআলার সামনে সিজদা ও অবনত হওয়াই একজন মুসলমানের ঈমানি চেতনার দাবি। তাই জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মাথা নত করার প্রথা বিলুপ্তির সিদ্ধান্ত দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রশংসার দাবিদার।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে গৃহীত এ সিদ্ধান্ত জাতীয় স্বকীয়তা ও আত্মপরিচয়কে আরও সুদৃঢ় করবে। দীর্ঘদিনের একটি বিতর্কিত প্রথার অবসান ঘটিয়ে স্পিকার দূরদর্শিতা, সাহসিকতা ও জনগণের আবেগ-অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের পরিচয় দিয়েছেন।’

মাওলানা রাব্বানী আশা প্রকাশ করেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিদ্যমান এমন সব অনাকাঙ্ক্ষিত ও জনগণের বিশ্বাস-পরিপন্থী প্রথা পর্যালোচনা করে দেশীয় সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় চেতনাসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি স্পিকারের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং দেশের সর্বোচ্চ আইনসভা যেন ন্যায়, ইনসাফ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারে, সে কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow