সংসদে ভোটার তালিকা সংশোধনসহ ৭ বিল পাস

‘ভোটার তালিকা (সংশোধন) বিল’সহ ৭টি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলগুলো পাস হয়। এদিন অধ্যাদেশের ১০টি বিল জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জহামান। আর কৃষি ভূমি সুরক্ষা আইনের বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর মধ্যে সাতটি পাস হয়েছে। জাতীয় সংসদে পাস হওয়া আইনের বিলগুলো হচ্ছে, ভোটার তালিকা (সংশোধন) আইন- ২০২৬, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (আমেনমেন্ট) অ্যাক্ট-২০২৬, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন আইন-২০২৬, নির্বাচন কমিশন কর্মচারী (বিশেষ বিধান) সংশোধন আইন-২০২৬, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন-২০২৬, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ আইন-২০২৬ এবং বাংলাদেশ ল-অফিসার্স (এমনমেন্ট) অ্যাক্ট-২০২৬।  আপত্তি থাকায় জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনপ্রচলন) আইন-২০২৬, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইন-২০২৬ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২(রহিতকরণ) আইন-২০২৬ আলোচনার জন্য রাখা হয়। সংসদের বিশেষ কমিটিতে আলোচনা শেষে এই বিলগুলোর পাস করার জন্য আবার উত্থাপন করা হব

সংসদে ভোটার তালিকা সংশোধনসহ ৭ বিল পাস

‘ভোটার তালিকা (সংশোধন) বিল’সহ ৭টি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলগুলো পাস হয়।

এদিন অধ্যাদেশের ১০টি বিল জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জহামান। আর কৃষি ভূমি সুরক্ষা আইনের বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর মধ্যে সাতটি পাস হয়েছে।

জাতীয় সংসদে পাস হওয়া আইনের বিলগুলো হচ্ছে, ভোটার তালিকা (সংশোধন) আইন- ২০২৬, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (আমেনমেন্ট) অ্যাক্ট-২০২৬, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন আইন-২০২৬, নির্বাচন কমিশন কর্মচারী (বিশেষ বিধান) সংশোধন আইন-২০২৬, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন-২০২৬, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ আইন-২০২৬ এবং বাংলাদেশ ল-অফিসার্স (এমনমেন্ট) অ্যাক্ট-২০২৬। 

আপত্তি থাকায় জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনপ্রচলন) আইন-২০২৬, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইন-২০২৬ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২(রহিতকরণ) আইন-২০২৬ আলোচনার জন্য রাখা হয়। সংসদের বিশেষ কমিটিতে আলোচনা শেষে এই বিলগুলোর পাস করার জন্য আবার উত্থাপন করা হবে।

এর আগে গত ২ এপ্রিল অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ জাতীয় সংসদে আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি নির্ধারণ করে রিপোর্ট দেয়। এই ৯৮টি অধ্যাদেশের মধ্যে ১০টি জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হয়। এর মধ্যে ৭টি জাতীয় সংসদে পাস হয়। আর বাকি তিনটি বিল আলোচনায় রাখা হয়েছে। এ ছাড়া ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা’ সংশোধন আইনের বিল যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow