সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই এবং তিনি ফ্যাসিস্টদের দোসর। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, “অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তবে বিএনপি কেন এটি করছে, তা বোঝা যাচ্ছে না।” ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি জানান, অধিবেশনে এই বিষয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর সিদ্ধান্ত জানানো হবে। এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের সংসদ সদস্যরা বৈঠক করেছেন। বৈঠকে ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনো নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধার

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই এবং তিনি ফ্যাসিস্টদের দোসর।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, “অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তবে বিএনপি কেন এটি করছে, তা বোঝা যাচ্ছে না।”

ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি জানান, অধিবেশনে এই বিষয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের সংসদ সদস্যরা বৈঠক করেছেন। বৈঠকে ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনো নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow