সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন
জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংসদ সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি যখন তার ভাষণ দেওয়ার জন্য ডায়াসের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই বিরোধীদলীয় বেঞ্চ থেকে সংসদ সদস্যরা সজোরে স্লোগান দিতে শুরু করেন। তারা রাষ্ট্রপতির উপস্থিতিতেই বিভিন্ন প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন, যাতে জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করা হয়। বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন। বিরোধী দলীয় সংসদ সদস্যদের দাবি, বর্তমান রাষ্ট্রপতির অবস্থান ও পূর্ববর্তী ভূমিকা নিয়ে তাদের চরম আপত্তি রয়েছে, যা তারা এই প্রতীকি প্রতিবা
জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংসদ সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি যখন তার ভাষণ দেওয়ার জন্য ডায়াসের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই বিরোধীদলীয় বেঞ্চ থেকে সংসদ সদস্যরা সজোরে স্লোগান দিতে শুরু করেন। তারা রাষ্ট্রপতির উপস্থিতিতেই বিভিন্ন প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন, যাতে জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করা হয়।
বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন। বিরোধী দলীয় সংসদ সদস্যদের দাবি, বর্তমান রাষ্ট্রপতির অবস্থান ও পূর্ববর্তী ভূমিকা নিয়ে তাদের চরম আপত্তি রয়েছে, যা তারা এই প্রতীকি প্রতিবাদের মাধ্যমে তুলে ধরেছেন।
এ ঘটনার পর সংসদ কক্ষে কিছুক্ষণ স্থবিরতা বিরাজ করলেও পরবর্তীতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অধিবেশনের কার্যক্রম পুনরায় শুরু হয়।
What's Your Reaction?