সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনের বিরতির সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বর্তমান সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। দুপুরে জাতীয় সংসদে এসে তারা সংসদ ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষ

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনের বিরতির সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বর্তমান সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। দুপুরে জাতীয় সংসদে এসে তারা সংসদ ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ হয়। এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে ৬৯ জন সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। এছাড়া নটর ডেম কলেজ থেকে ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চারজন বিদেশি শিক্ষার্থীসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদলও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow