সংসদ কক্ষে মোবাইলে কথা, চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের সংসদ কক্ষে অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মোবাইলে কথা না বলতে অনুরোধ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে ছবি না তুলতেও বলছেন তিনি।  বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য আবদুল মান্নানের বক্তব্য শেষে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে রাষ্ট্রপতির বক্তৃতার ওপর আলোচনায় অংশ নেওয়ার জন্য সংসদের সভাপতির দায়িত্বে পালনকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আমন্ত্রণ জানান।  হামিদুর রহমান বক্তব্য শুরু করলে ডেপুটি স্পিকার সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনির দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদ সদস্যের অনেকেই সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলছেন, আওয়াজটা এ পর্যন্ত আসছে। নিশ্চয়ই যারা বক্তব্য রাখছেন বা শুনছেন তাদের ডিস্টার্ব হচ্ছে।  পরে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, এ কথাটা আপনি বলেছেন, সব সদস্য শুনেছেন। বিষয়টি এখানেই নিষ্পত্তি হতে পারে। এ সময় সংসদ সদস্যদের সংসদ কক্ষে মোবাইলে কথা না বলার অনুরোধ করেন চিফ হুইপ।  তিনি বলেন, যদি কেউ কথা বলি, বাইরে গিয়ে বলব। মোবাইলে কথার বিষয়টি স্পিকার পর্যন্ত যাওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, তার কান পর্যন্ত পৌঁছায়।

সংসদ কক্ষে মোবাইলে কথা, চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের সংসদ কক্ষে অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মোবাইলে কথা না বলতে অনুরোধ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে ছবি না তুলতেও বলছেন তিনি। 

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য আবদুল মান্নানের বক্তব্য শেষে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে রাষ্ট্রপতির বক্তৃতার ওপর আলোচনায় অংশ নেওয়ার জন্য সংসদের সভাপতির দায়িত্বে পালনকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আমন্ত্রণ জানান। 

হামিদুর রহমান বক্তব্য শুরু করলে ডেপুটি স্পিকার সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনির দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদ সদস্যের অনেকেই সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলছেন, আওয়াজটা এ পর্যন্ত আসছে। নিশ্চয়ই যারা বক্তব্য রাখছেন বা শুনছেন তাদের ডিস্টার্ব হচ্ছে। 

পরে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, এ কথাটা আপনি বলেছেন, সব সদস্য শুনেছেন। বিষয়টি এখানেই নিষ্পত্তি হতে পারে। এ সময় সংসদ সদস্যদের সংসদ কক্ষে মোবাইলে কথা না বলার অনুরোধ করেন চিফ হুইপ। 

তিনি বলেন, যদি কেউ কথা বলি, বাইরে গিয়ে বলব। মোবাইলে কথার বিষয়টি স্পিকার পর্যন্ত যাওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, তার কান পর্যন্ত পৌঁছায়। অনুরোধ করব কেউ যাতে সংসদ কক্ষে কথা না বলি।

এ সময় পাশ থেকে এক সদস্যকে মোবাইলে ছবির কথা বলতে শোনা যায়। তখন চিফ হুইপ বলেন, ছবি উঠানো যাবে না।

সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় ফ্লোর ক্রস না করার অনুরোধ জানিয়ে চিফ হুইপ বলেন, ফ্লোর ক্রস হয়। সংসদ সদস্য কথা বলছেন স্পিকারের সঙ্গে। এর মাঝখান দিয়ে আসা-যাওয়া না করা। আসতে হলে পেছন দিয়ে ঘুরে আসবেন। এটাই নিয়ম। কার্যপ্রণালিবিধিতেও এটাই আছে। বিষয়টি দৃষ্টি রাখবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow