সংসদ ভবন পরিদর্শনে মুগ্ধ লাকসামের শিক্ষক-শিক্ষার্থীরা

  কুমিল্লার লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় ও আবেগঘন অভিজ্ঞতায় পরিণত হয়। পরিদর্শনকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থী সিগমাতুল আজিম জাহিন অনুভূতি প্রকাশ করে বলেন, ‌‘জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলাম। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের ক্রিসেন্ট লেকের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এত সমৃদ্ধ ও বৃহৎ লাইব্রেরি দেখে আমি অভিভূত। এই অভিজ্ঞতা আমি কখনো ভুলতে পারবো না।’ দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু বলেন, ‘জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না। আজ সরাসরি দেখে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি।’ সংসদ ভবনে পৌঁছে তারা প্রথমে এলডি হল পরিদর্শ

সংসদ ভবন পরিদর্শনে মুগ্ধ লাকসামের শিক্ষক-শিক্ষার্থীরা

 

কুমিল্লার লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় ও আবেগঘন অভিজ্ঞতায় পরিণত হয়। পরিদর্শনকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী সিগমাতুল আজিম জাহিন অনুভূতি প্রকাশ করে বলেন, ‌‘জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলাম। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের ক্রিসেন্ট লেকের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এত সমৃদ্ধ ও বৃহৎ লাইব্রেরি দেখে আমি অভিভূত। এই অভিজ্ঞতা আমি কখনো ভুলতে পারবো না।’

দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু বলেন, ‘জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না। আজ সরাসরি দেখে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি।’

সংসদ ভবনে পৌঁছে তারা প্রথমে এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। 

পরিদর্শনের অংশ হিসেবে তারা বাজেট অধিবেশন সরাসরি, সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, মনোরম ক্রিসেন্ট লেক, জাতীয় সংসদের অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার (লাইব্রেরি) পরিদর্শন করেন। শপথ কক্ষে আয়োজিত ব্রিফিং সেশনে সংসদ ভবনের স্থাপত্যশৈলী, ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে অবহিত হলে শিক্ষার্থীরা গভীর আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

পরিদর্শনের অংশ হিসেবে  জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত “শুভেচ্ছা বিনিময়” অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মো. আবুল কালাম। সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

অধিবেশন দেখার আগে শুভেচ্ছা বিনিময় করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও পরে বিরোধীদলীয় উপনেতা নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান। তারা বলেন, জাতীয় সংসদ ভবন শুধু একটি স্থাপনা নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং সাংবিধানিক চর্চার প্রতীক। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দিতে এ ধরনের শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম।

শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন। অনেক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে জানায়, জাতীয় সংসদ ভবন সম্পর্কে তারা এতদিন শুধু বই ও টেলিভিশনে জেনেছে; বাস্তবে এসে তা দেখার সুযোগ পাওয়া তাদের কাছে স্বপ্নপূরণের মতো। প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের সন্তানদের জন্য এ অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে অবস্থান করায় শিক্ষার্থীরা দেখতে পায়নি। বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানসহ মন্ত্রিপরিষদের এবং সংসদ সদস্যদের প্রায় সবাইকে সরাসরি দেখার সুযোগ পায় গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক প্রতিনিধিদল। এটি গোবিন্দপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ইতিহাসে বিরল ও সবচেয়ে স্মরণীয় ঘটনা বলে প্রতিনিধিদল উল্লেখ করেন।

এমওএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow