সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোনের দাম কত?
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে সমালোচনা করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। অধিবেশন চলাকালে বেশ কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, তাদের ব্যবহৃত হেডফোন ঠিকভাবে কাজ করছিল না। সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অডিও ব্র্যান্ড ‘Shure’-এর তৈরি। মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোন উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই প্রতিষ্ঠান। সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনটি ‘SRH240A’ মডেলের। Shure–এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এই সিরিজে আরও কয়েকটি মডেলের হেডফোন রয়েছে, যার মধ্যে দামের দিক থেকে SRH240A তুলনামূলকভাবে কম মূল্যের। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের তথ্য অনুযায়ী, SRH240A মডেলের হেডফোনটির দাম ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা। এ ছাড়া একই ব্র্যান্ডের অন্যান্য মডেলের মধ্যে ‘AONIC 50 Gen 2’ হেডফোনের দাম প্রায় ৩৮৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা। ‘SRH840A’ মডেলের দাম প্রায় ১৬৯ ডলার বা প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা। অন্যদিকে ‘SRH440A’ মডেলের হেডফোনের দাম প্রায় ১০৯ ডলার, যা বাংলাদেশি টাক
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে সমালোচনা করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। অধিবেশন চলাকালে বেশ কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, তাদের ব্যবহৃত হেডফোন ঠিকভাবে কাজ করছিল না।
সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অডিও ব্র্যান্ড ‘Shure’-এর তৈরি। মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোন উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই প্রতিষ্ঠান।
সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনটি ‘SRH240A’ মডেলের। Shure–এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এই সিরিজে আরও কয়েকটি মডেলের হেডফোন রয়েছে, যার মধ্যে দামের দিক থেকে SRH240A তুলনামূলকভাবে কম মূল্যের।
ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের তথ্য অনুযায়ী, SRH240A মডেলের হেডফোনটির দাম ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা।
এ ছাড়া একই ব্র্যান্ডের অন্যান্য মডেলের মধ্যে ‘AONIC 50 Gen 2’ হেডফোনের দাম প্রায় ৩৮৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা। ‘SRH840A’ মডেলের দাম প্রায় ১৬৯ ডলার বা প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা।
অন্যদিকে ‘SRH440A’ মডেলের হেডফোনের দাম প্রায় ১০৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা। ‘SRH1540’ মডেলের দাম প্রায় ৫০০ ডলার বা প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা এবং ‘SRH1840’ মডেলের দাম প্রায় ৫৪৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) ব্যারিস্টার আরমান ফেসবুকে লিখেছিলেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।
তিনি আরও লেখেন, সংসদে দেওয়া হেডফোনের মান এতটাই খারাপ যে, তা ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের। তার দাবি, সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত। পুরো বিষয়টি তাকে হতাশ করেছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন ভাষণ বা বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়।
What's Your Reaction?