সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা
এখনো সংস্কার বাস্তবায়ন না হওয়া শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিলেন- তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদ আবু সাঈদের শাহাদাৎ বার্ষিকী ও জুলাই শহীদ দিবসের বিশেষ বার্তায় এসব কথা বলেন। আরও পড়ুন টিফিনের ছুটিতে গোসলে নেমে প্রাণ গেল ৪ শিক্ষার্থীর চরমোনাই পীর বলেন, আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু হতাশার বিষয় হলো, আবু সাঈদের শাহাদাতের পরে দুই বছর অতিক্রান্ত হলেও তার রক্তের দায় শোধ হয়নি। সংস্কারের কিছুই হয়নি। পতিত স্বৈরাচারের বিচার হয়নি। সবচেয়ে আফসোসের বিষয় হলো জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। তিনি আরও বলেন, আজকের এই দিনে সবাই মিলে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে। জুলাই গণঅভ্যুত
এখনো সংস্কার বাস্তবায়ন না হওয়া শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিলেন- তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদ আবু সাঈদের শাহাদাৎ বার্ষিকী ও জুলাই শহীদ দিবসের বিশেষ বার্তায় এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু হতাশার বিষয় হলো, আবু সাঈদের শাহাদাতের পরে দুই বছর অতিক্রান্ত হলেও তার রক্তের দায় শোধ হয়নি। সংস্কারের কিছুই হয়নি। পতিত স্বৈরাচারের বিচার হয়নি। সবচেয়ে আফসোসের বিষয় হলো জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে।
তিনি আরও বলেন, আজকের এই দিনে সবাই মিলে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা হবে। অন্যথায় জাতি হিসেবে সবাই বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শহীদ আবু সাঈদসহ জুলাইয়ের সব শহীদের মাগফিরাত কামনা করেন। তিনি শোকাহত শহীদ পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানে দলীয় ব্যানারেই লড়াই করেছে। জুলাইয়ের প্রত্যাশা পূরণে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ।
এমইউ/কেএসআর
What's Your Reaction?

