সখিপুরে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের আখেরি সমাবেশ ও গণমিছিল

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের নির্বাচনী আখেরি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সখিপুর পৌরশহরে এ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়। ‘হরিণ’ প্রতীকের এই আয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে পুরো সখিপুর শহর উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এর আগে সখিপুর পৌরশহরের ৮নং ওয়ার্ডের ক্যাপ্টেন মোড় এলাকায় আখেরি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল সখিপুর পৌরশহরের তালতলা চত্বর হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সমাপ্ত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আলমগীর সখিপুরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি সত্যিই অভিভূত। সখিপুরের প্রতিটি এলাকা থেকে মানুষ আজ এই মিছিলে অংশ নিয়েছে।” মানুষের হাতে হরিণ প্রতীকের প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত হলে সখিপুর ও বাসাইলকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দিয়ে সালাউদ্দিন আলমগীর বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে সখিপুর ও বাসাইল

সখিপুরে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের আখেরি সমাবেশ ও গণমিছিল

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের নির্বাচনী আখেরি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সখিপুর পৌরশহরে এ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়। ‘হরিণ’ প্রতীকের এই আয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে পুরো সখিপুর শহর উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এর আগে সখিপুর পৌরশহরের ৮নং ওয়ার্ডের ক্যাপ্টেন মোড় এলাকায় আখেরি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল সখিপুর পৌরশহরের তালতলা চত্বর হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সমাপ্ত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আলমগীর সখিপুরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি সত্যিই অভিভূত। সখিপুরের প্রতিটি এলাকা থেকে মানুষ আজ এই মিছিলে অংশ নিয়েছে।” মানুষের হাতে হরিণ প্রতীকের প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচিত হলে সখিপুর ও বাসাইলকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দিয়ে সালাউদ্দিন আলমগীর বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে সখিপুর ও বাসাইলকে একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা। এখানে দখলদারিত্বের কোনো স্থান থাকবে না।” তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

সমাবেশে তিনি একটি গুরুতর অভিযোগ তুলে বলেন, একটি স্বার্থান্বেষী মহল হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রশাসনকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

নেতাকর্মীদের ভয়ভীতি ও হয়রানির শিকার হওয়ার কথাও উল্লেখ করে সালাউদ্দিন আলমগীর সবাইকে ধৈর্য ধারণ ও ভয় না পাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ সব অপশক্তির জবাব দেবে।” সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow