সঞ্চয়পত্রের উৎসে কর হিসাবে কাটা অতিরিক্ত অর্থ ফেরত পাবেন গ্রাহকরা

সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের মুনাফার সঙ্গে এই অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ ধার্য করা হলেও হঠাৎ করেই গত জানুয়ারি মাসে ১০ শতাংশ উৎসে কর কাটা হয়। এ নিয়ে সঞ্চয়পত্রের ছোট বিনিয়োগকারীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ২৮ জানুয়ারি ‘নীরবে’ বাড়ানো হলো সঞ্চয়পত্রের উৎসে কর’ শিরোনামে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে কীভাবে পাঁচ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ওপর থেকে উৎসে কর ৫ শতাংশের বদলে ১০ শতাংশ কাটা হয়, সেই চিত্র তুলে ধরা হয়। সেই সঙ্গে বিষয়টি নিয়ে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের ক্ষোভের তথ্যসহ সার্বিক চিত্র তুলে ধরা হয়। জাগো নিউজে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের বিভিন্ন মহল নড়েচড়ে বসে। এরপর গত ৩ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে স্পষ্ট করা হয় পাঁচ

সঞ্চয়পত্রের উৎসে কর হিসাবে কাটা অতিরিক্ত অর্থ ফেরত পাবেন গ্রাহকরা

সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের মুনাফার সঙ্গে এই অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ ধার্য করা হলেও হঠাৎ করেই গত জানুয়ারি মাসে ১০ শতাংশ উৎসে কর কাটা হয়। এ নিয়ে সঞ্চয়পত্রের ছোট বিনিয়োগকারীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে ২৮ জানুয়ারি ‘নীরবে’ বাড়ানো হলো সঞ্চয়পত্রের উৎসে কর’ শিরোনামে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে কীভাবে পাঁচ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ওপর থেকে উৎসে কর ৫ শতাংশের বদলে ১০ শতাংশ কাটা হয়, সেই চিত্র তুলে ধরা হয়।

সেই সঙ্গে বিষয়টি নিয়ে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের ক্ষোভের তথ্যসহ সার্বিক চিত্র তুলে ধরা হয়। জাগো নিউজে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের বিভিন্ন মহল নড়েচড়ে বসে।

এরপর গত ৩ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে স্পষ্ট করা হয় পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশই কাটা হবে।

এখন সঞ্চয়পত্রে সরকার নির্ধারিত কর হার থেকে বেশি কর কাটা হওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অতিরিক্ত কর ফেরত দেওয়ারও পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দায়িত্বশীল একটি সূত্রে জানায়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের উৎসে কার ৫ শতাংশ হারে কাটা হবে। জানুয়ারি মাসে যাদের কাছ থেকে ৫ শতাংশের বদলে ১০ শতাংশ কাটা হয়েছে, তাদের বাড়তি কেটে রাখা উৎসে করের অর্থ ফেরত দেওয়া হবে। এ বিষয়ে কার্যক্রম চলছে।

কীভাবে ফেরত দেওয়া হবে জানতে চাইলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। এখনো চূড়ান্ত করা হয়নি। তবে কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন না। যাদের বিনিয়োগ থেকেই বেশি উৎসে কর কাটা হয়েছে, তাদের সবাইকে কেটে রাখা বাড়তি অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

যোগাযোগ করা হলে সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক ড. রওশন আরা বেগম জাগো নিউজকে বলেন, এনবিআর’র চিঠি আমরা পেয়েছি। সবাইকে এনবিআর’র চিঠির আলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উৎসে কর হিসেবে কাটা অতিরিক্ত অর্থ কি গ্রাহকরা ফেরত পাবেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এটা সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সিদ্ধান্ত নেবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আমাদেরকে সেভাবে নির্দেশনা দেয়, আমরা সে ভাবেই কাজ করি।

যোগাযোগ করা হলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জাগো নিউজকে বলেন, উৎসে কর হিসেবে কেটে নেওয়া অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে সিস্টেমে কাজ হচ্ছে। আশা করি পরের মাসের মুনাফার সঙ্গে ফেরত দেওয়া যাবে।

এমএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow