সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সরকারের বড় সুখবর

সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত কেটে রাখা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের মুনাফার সঙ্গেই এই অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উৎসে কর হিসেবে অতিরিক্ত কেটে নেওয়া অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সিস্টেম আপডেটের কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী মাসের মুনাফার সঙ্গে এ অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে। তিনি গণমাধ্যমকে বলেন, “উৎসে কর হিসেবে কেটে নেওয়া অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে সিস্টেমে কাজ চলছে।” উল্লেখ্য, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ নির্ধারিত থাকলেও গত জানুয়ারি মাসে হঠাৎ করে ১০ শতাংশ হারে কর কাটা হয়। এতে সঞ্চয়পত্রের ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর গত ৩ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি চিঠি দেয়। ওই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়, পাঁচ লাখ টা

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সরকারের বড় সুখবর

সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত কেটে রাখা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের মুনাফার সঙ্গেই এই অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উৎসে কর হিসেবে অতিরিক্ত কেটে নেওয়া অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সিস্টেম আপডেটের কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী মাসের মুনাফার সঙ্গে এ অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে।

তিনি গণমাধ্যমকে বলেন, “উৎসে কর হিসেবে কেটে নেওয়া অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে সিস্টেমে কাজ চলছে।”

উল্লেখ্য, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ নির্ধারিত থাকলেও গত জানুয়ারি মাসে হঠাৎ করে ১০ শতাংশ হারে কর কাটা হয়। এতে সঞ্চয়পত্রের ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়।

এ বিষয়ে সংবাদ প্রকাশের পর গত ৩ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি চিঠি দেয়। ওই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশই প্রযোজ্য।

এর পরিপ্রেক্ষিতে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি কর কেটে নেওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ হারে কাটা হবে। জানুয়ারি মাসে যেসব বিনিয়োগকারীর কাছ থেকে ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর কাটা হয়েছে, তাদের অতিরিক্ত কেটে রাখা অর্থ ফেরত দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে এবং কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন না।

সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক ড. রওশন আরা বেগম ইতোমধ্যে এনবিআরের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন এবং ওই চিঠির আলোকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow