সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য পরিচালক এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পুব রানা। তিনি জানান, নিকেতনে নিজ বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অর্পুব রানা বলেন, ‘প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, মানিক ভাইয়ের বাম হাত ভেঙে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’ আরও পড়ুন শিল্পী সমিতির নির্বাচন / নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি তিনি আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই পরিচালক এফ আই মানিকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও পরীক্ষার রিপোর্ট পাওয়

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য পরিচালক এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পুব রানা। তিনি জানান, নিকেতনে নিজ বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

অর্পুব রানা বলেন, ‘প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, মানিক ভাইয়ের বাম হাত ভেঙে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই পরিচালক এফ আই মানিকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, চলচ্চিত্রজগতে নব্বই দশক থেকে দুই হাজার দশকের শুরুর দিকে পরিচালক এফ আই মানিক একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ এবং ‘দাদীমা’।

এ ছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১১-১২ সেশনের নির্বাহী কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow