সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীর শোক

সড়ক দুর্ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা বিএনপি নেতা আজিজুল ইসলাম আন্নাসহ চারজন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।  রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানান। তিনি জানান, আজ রোববার সকালে দয়াগঞ্জ-জুরাইন সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আজিজুল ইসলাম আন্নাসহ চারজন মারা গেছেন। ইশরাক হোসেন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা তার সকল ভূল ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। তিনি অবিলম্বে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীর শোক

সড়ক দুর্ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা বিএনপি নেতা আজিজুল ইসলাম আন্নাসহ চারজন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানান।

তিনি জানান, আজ রোববার সকালে দয়াগঞ্জ-জুরাইন সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আজিজুল ইসলাম আন্নাসহ চারজন মারা গেছেন।

ইশরাক হোসেন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা তার সকল ভূল ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন।

তিনি অবিলম্বে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow